মুঠোফোন–ইন্টারনেট সেবায় করের বোঝা, আবার বাড়ানোর চিন্তা
মুঠোফোন–ইন্টারনেট সেবায় করের বোঝা, আবার বাড়ানোর চিন্তা
বিশ্লেষকেরা বলছেন, নতুন করে কর বাড়ালে মানুষের খরচ বাড়বে। তার বদলে সরকারের উচিত ধনীদের কাছ থেকে আরও কর আদায় করা এবং করের আওতার বাইরে থাকা সচ্ছল মানুষের কাছ থেকে আয়কর আদায়ের ব্যবস্থা করা।
মুঠোফোন সেবায় করের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন প্রথম আলোকে বলেন, এ দেশে ডিজিটাল বৈষম্য অনেক। নতুন করে করের বোঝা বাড়ানো হলে বৈষম্য আরও প্রকট হবে। এ খাতে যেভাবে প্রতিনিয়ত কর বাড়ানো হচ্ছে, তা রাষ্ট্রীয় উপদ্রবের মতো। অপারেটররা পকেট থেকে এই টাকা দেয় না। নাগরিকদের ঘাড়েই তা পড়ছে।

Comments
Post a Comment