Posts

Showing posts from January, 2025

টাকা না পেয়ে রাজশাহী কেন প্রতিবাদ করল, অন‍্যরা কেন করে না

Image
  টাকা না পেয়ে রাজশাহী কেন প্রতিবাদ করল, অন‍্যরা কেন করে না ‘ এখন পর্যন্ত কত টাকা পেয়েছেন?’ জবাব এল, ‘কন্ট্রাক্ট পেপারই পাইনি। টাকা পাব কোত্থেকে!’ কাল মুঠোফোনে কথোপকথনটা হচ্ছিল চিটাগং কিংসের এক খেলোয়াড়ের সঙ্গে। গতকালের ম্যাচটিসহ এবারের বিপিএলে পাঁচ ম্যাচ খেলে ফেললেও ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে কাল পর্যন্ত কোনো টাকা পাননি ওই খেলোয়াড়। এ নিয়ে তাঁর মধ্যে কোনো অনিশ্চয়তাও দেখা গেল না অবশ্য, ‘ফ্র্যাঞ্চাইজির প্রতি আস্থা আছে আমাদের। আমি না পেলেও কেউ কেউ কিছু টাকা পেয়েছে। আমরাও পেয়ে যাব আশা করি।’ তাহলে কন্ট্রাক্ট পেপারের আলোচনাটা আসছে কেন? আরও দু–একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে যা জানা গেল, শুরু থেকে এই পর্যন্ত সব বিপিএলেই খেলোয়াড়েরা টুর্নামেন্ট খেলতে শুরু করেন আনুষ্ঠানিক চুক্তি সই করা ছাড়া। কারণ, বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে সব ফ্র্যাঞ্চাইজিকে যে চুক্তিপত্র সরবরাহ করার কথা, সেটি পাঠানোই হয় টুর্নামেন্টের মাঝপথে বা শেষের দিকে। এবার যেমন এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিরা চুক্তিপত্র হাতে পায়নি। যথারীতি মুখে মুখেই চলছে কাজকর্ম; যদিও সবকিছু হওয়ার কথা গভর্নিং কাউন্সিল, ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের মধ্য ...

এখন তাড়াতাড়ি রান্না করতে পারি

  এখন তাড়াতাড়ি রান্না করতে পারি

রান্না, মুঠোফোন, ইন্টারনেট, ওষুধ সবকিছুতে গুনতে হবে বাড়তি টাকা

Image
রান্না, মুঠোফোন, ইন্টারনেট, ওষুধ সবকিছুতে গুনতে হবে বাড়তি টাকা   রান্না, মুঠোফোন, ইন্টারনেট, ওষুধ সবকিছুতে গুনতে হবে বাড়তি টাকা  সকালে প্রত্যেক পরিবারের ঘরেই রান্না চড়ে। সেই রান্না যদি এলপি গ্যাসে হয়, তাহলে আগের চেয়ে বেশি খরচ হবে। নাশতার টেবিলে যদি আমদানি করা আপেল, নাশপাতি, আঙুরের মতো ফল কিংবা জুস থাকে, তাহলেও খরচ বাড়বে। মুঠোফোনে দরকারি কথা সারবেন কিংবা ইন্টারনেট ব্যবহার করবেন, তাতেও শান্তি নেই। মুঠোফোনে ১০০ টাকা রিচার্জ করলে কর বাবদ ৩০ টাকা চলে যাবে। চাকরি বা ব্যবসার প্রয়োজনে রেস্তোরাঁয় খেতে গেলেও লাগবে বাড়তি টাকা। রাতে বাসায় ফেরার সময় ওষুধ কিনতে ফার্মেসিতে গেলেন, সেখানেও খরচ আরেকটু বাড়বে। এভাবেই নতুন করে প্রয়োজনীয় শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। বাড়তি করের চাপটি এমন সময় এল, যখন উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছেন মানুষ। গত ডিসেম্বরেও খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় ১৩ শতাংশ। এমন পরিস্থিতিতে শত পণ্যের শুল্ক ও কর বৃদ্ধি সাধারণভাবেই মানুষের জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়াবে। রাজধানীর বাড্ডায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি...

ছুটির দিনের সকালে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

  ছুটির দিনের সকালে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর ’ বিশ্বের ১২২ নগরীর মধ্যে আজ শুক্রবার সকালে বায়ুদূষণে চতুর্থ স্থানে ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে সকাল সাড়ে ৮টার দিকে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ২১৯। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আজ বিশ্বে বায়ুদূষণে ৩৫২ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে মিসরের রাজধানী কায়রো। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। সেই সতর্কবার্তায় নগরবাসীর উদ্দেশে আইকিউ এয়ারের পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে।

ঢাকায় পোষা কুকুর-বিড়ালের জন্য বিলাসবহুল হোটেল

  ঢাকায় পোষা কুকুর-বিড়ালের জন্য বিলাসবহুল হোটেল

টিসিবির কর্মসূচি: ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল

Image
  টিসিবির কর্মসূচি: ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল   আয়ের মানুষের জন্য গত অক্টোবর মাসে ট্রাকে করে তেল, ডাল ও চাল বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিল সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফলে টিসিবির পরিবার কার্ড না থাকলেও প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামে সাড়ে ২৪ হাজার মানুষ ভর্তুকি মূল্যে এসব পণ্য কেনার সুযোগ পেতেন। মাত্র দুই মাস সাত দিন চলার পরে এ কর্মসূচি বন্ধ করে দিয়েছে সংস্থাটি। অন্যদিকে গত অক্টোবরে ট্রাকে করে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। এটিও সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া অনিয়মের অভিযোগে সারা দেশে টিসিবির এক কোটি পরিবার কার্ডের মধ্যে ৪৩ লাখ কার্ড বাতিল করা হয়েছে। ট্রাক সেল কর্মসূচি বন্ধ করা উচিত হয়নি। বাতিল হওয়া টিসিবির ৪৩ লাখ পরিবার কার্ডের সমপরিমাণ পণ্য আপাতত ওএমএস বা ট্রাক সেলের মাধ্যমে বাজারে বিক্রি করা যেত, তাতে সাধারণ মানুষ স্বস্তি পেতেন। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক ফলো করুন ট্রাকে টিসিবির পণ্যফাইল ছবি: প্রথম আ...

আপনার পাসপোর্ট বাতিল হতে পারে যেসব কারণে

  আপনার পাসপোর্ট বাতিল হতে পারে যেসব কারণে

মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি   মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

আমি কোথায় যাব’—দাবানল

Image
  আমি কোথায় যাব’—দাবানল থেকে বাঁচতে হলিউডে দিগ্‌বিদিক ছুটতে থাকা মানুষের আর্তি আগুনে পুড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টির হলিউড শহর। হলিউডের বিখ্যাত সড়ক হলিউড বুলেভার্ডের অদূরে ভয়াবহ আগুন। ৮ জানুয়ারি ২০২৫ আগুনে পুড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টির হলিউড শহর। হলিউডের বিখ্যাত সড়ক হলিউড বুলেভার্ডের অদূরে ভয়াবহ আগুন। ৮ জানুয়ারি ২০২৫ছবি: এএফপি হলিউডের প্রাণকেন্দ্রের অধিকাংশ এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। সড়কের পাশে সারবদ্ধ উঁচু উঁচু পামগাছের চূড়া কদাচিৎ দেখা যাচ্ছে। আগুন থেকে সামান্য দূরের সড়কে ব্যাপক বিশৃঙ্খলা। নিশ্বাস নিতে জামা দিয়ে মানুষ তাঁদের মুখ ঢেকে রাখছেন। অনেকে ব্যাগ ও স্যুটকেস হাতে যাওয়ার জায়গা খুঁজছেন। কিছু মানুষকে রাস্তায় পায়জামা পরা দেখা গেছে। হলিউডের বিখ্যাত সড়ক সানসেট বুলেভার্ডে স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় দাবানল শুরু হয়। এতে করে হলিউডের অধিকাংশ এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়, বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়। বুধবার স্থানীয় সময় মধ্যরাত নাগাদ একটি এলাকার প্রায় ৬০ একর পুড়ে গেছে বিবিসির সাংবাদিক সরেজমিন হলিউডের অবস্থা ঘুরে দেখেন। প্...

অবৈধ অস্ত্র জমা দিলেই নগদ অর্থ দেবে মেক্সিকো সরকার

  অবৈধ অস্ত্র জমা দিলেই নগদ অর্থ দেবে মেক্সিকো সরকার বিস্তারিত সব দেখতে নতুন খবর 

সাত বছর পর ছেলেকে সামনাসামনি দেখতে পেলেন খালেদা জিয়া

   সাত বছর পর ছেলেকে সামনাসামনি দেখতে পেলেন খালেদা জিয়া Mmm বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আগমন উপলক্ষে লন্ডনের হিথরো বিমানবন্দরের বাইরে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার

নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান

Image
  নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে লন্ডনের ক্লিনিকে নিয়ে যাচ্ছেন ছেলে তারেক রহমান। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার সকালে  নিজে গাড়ি চালিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে লন্ডনের ক্লিনিকে নিয়ে যাচ্ছেন ছেলে তারেক রহমান। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার সকালেছবি: প্রথম আলো লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন ছেলে তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে তারেক রহমান মাকে নিয়ে লন্ডনের কেন্দ্রস্থলের দ্য ক্লিনিকের উদ্দেশে যাত্রা করেন। বেলা ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছান তাঁরা। এ সময় তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তাঁদের সঙ্গে ছিলেন। নিজে গাড়ি চালিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে লন্ডনের ক্লিনিকে নিয়ে যাচ্ছেন ছেলে তারেক রহমান। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার সকালে  নিজে গাড়ি চালিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে লন্ডনের ক্লিনিকে নিয়ে...

আঞ্চলিক গণিত উৎসব শুরু ১০ জানুয়ারি

Image
আঞ্চলিক গণিত উৎসব শুরু ১০ জানুয়ারি গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৫’-এর দ্বিতীয় ধাপ ‘আঞ্চলিক গণিত উৎসব’ আগামী শুক্রবার (১০ জানুয়ারি) শুরু হবে। চলতি বছর মোট ১৫টি আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি চট্টগ্রাম ও কুষ্টিয়া আঞ্চলিক গণিত উৎসব এবং ১১ জানুয়ারি (শনিবার) সিলেট, কুমিল্লা ও বরিশাল আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। বাকি অঞ্চলগুলোর বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। আয়োজকেরা জানান, শুধু অনলাইন বাছাইপর্বের বিজয়ী শিক্ষার্থীরা আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিতে পারবে। উৎসব প্রাঙ্গণে শিক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিটে পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। ইতিমধ্যে এই ৫ অঞ্চলের বাছাইপর্বের বিজয়ী শিক্ষার্থীদের ই-মেইল করে প্রবেশপত্র ও নির্দেশনা পাঠানো হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীরা নিজের প্রোফাইলে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রবেশপত্রে উৎসবের তারিখ, সময় ও ভেন্যু দেওয়া আছে। প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষার হলে সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষার সময় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার হলে কলম ও পেনসিল সঙ্গে ...

মহাসড়ক নির্মাণের ব্যয় বাংলাদেশে বেশি ভারতসহ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মহাসড়ক নির্মাণ ব্যয় কয়েক গুণ বেশি।

Image
    মহাসড়ক নির্মাণের ব্যয় বাংলাদেশে বেশি ভারতসহ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মহাসড়ক নির্মাণ ব্যয় কয়েক গুণ বেশি। বাংলাদেশে প্রতি কিলোমিটার চার লেনের মহাসড়ক নির্মাণে ব্যয় শতকোটি টাকা বা এর চেয়ে বেশি। পার্শ্ববর্তী দেশ ভারত তো বটেই, এশিয়ার অন্যান্য দেশের তুলনায়ও বাংলাদেশে মহাসড়ক নির্মাণের ব্যয় কয়েক গুণ বেশি। ফলে মহাসড়ক নির্মাণ ব্যয়ের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শীর্ষ দেশে পরিণত হয়েছে। বর্তমানে এলেঙ্গা থেকে রংপুর এবং ঢাকা থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত চার লেন নির্মাণ প্রকল্প চলমান। এলেঙ্গা–রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত করতে প্রতি কিলোমিটারে ব্যয় হচ্ছে ১০০ কোটি টাকা। ঢাকা–সিলেট–তামাবিল মহাসড়কে প্রতি কিলোমিটারে খরচ ১১৫ কোটি টাকা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একাংশ চার লেন করতে নেওয়া প্রকল্পে প্রতি কিলোমিটারে ব্যয় হবে ৩০৬ কোটি টাকা। এর আগে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত মহাসড়ক চার লেন করতে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ২০০ কোটি টাকা।   এসব মহাসড়ক দুই লেনের ছিল। আরও দুই লেন বাড়ানো হয়েছে বা হচ্ছে। এর বাইরে দুই পাশে স্থানীয় যানবাহন চলাচলের জন্য দুটি...

মুঠোফোন–ইন্টারনেট সেবায় করের বোঝা, আবার বাড়ানোর চিন্তা

Image
  মুঠোফোন–ইন্টারনেট সেবায় করের বোঝা, আবার বাড়ানোর চিন্তা মুঠোফোন সেবার ওপর বছর বছর কর বাড়িয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এখন মুঠোফোনে ১০০ টাকা ভরলে ২৮ টাকার মতো নিয়ে যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ১০০ টাকা আয়ের ৫৪ টাকার বেশি কর ও ফি বাবদ চলে যায় সরকারের কোষাগারে। নতুন সরকার আবার মুঠোফোনে কর বাড়ানোর চিন্তা করছে। এনবিআরের একটি সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকার মুঠোফোন সেবায় নতুন করে ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করতে পারে। বিষয়টি এখন সরকারের উচ্চপর্যায়ে বিবেচনাধীন। মোবাইল অপারেটররা জানিয়েছে, এই হারে সম্পূরক শুল্ক বাড়ানো হলে প্রতি ১০০ টাকা রিচার্জের (মুঠোফোনে ভরা) বিপরীতে সরকার শুধু কর বাবদ পাবে প্রায় ৩০ টাকা। তরঙ্গ, লাইসেন্স ও অন্যান্য ফি তো রয়েছেই। আওয়ামী লীগ সরকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে, অর্থাৎ গত জুনে মুঠোফোন সেবার ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করেছিল। এখন সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ও সারচার্জ মিলিয়ে মোট করভার ৩৯ শতাংশের বেশি। একদিকে সরকার কর বাড়িয়েছে, অন্যদিকে মোবাইল অপারেটরগুলো সেবা মূল্য বাড়িয়েছে। এর মাশ...

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

Image
শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল   রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস টিমের সদস্যরাছবি: প্রথম আলো জুলাই গণঅভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এদের মধ্যে গুমের সঙ্গে জড়িত অভিযোগে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে   আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। যাঁদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাঁদের মধ্যে ছাত্র–জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন বলে তিনি জানিয়েছেন। (বিস্তারিত আসছে)

ঢাকায় বেশি আমানত মতিঝিলে, সবচেয়ে কম ভাষানটেকে

Image
  ঢাকায় বেশি আমানত মতিঝিলে, সবচেয়ে কম ভাষানটেকে দেশের ব্যাংকে গ্রাহকদের যত আমানত জমা আছে, তার অর্ধেকের বেশি ঢাকার জেলার। ব্যাংকের মোট আমানতের প্রায় ৫২ শতাংশ বা ৯ লাখ ৪১ হাজার কোটি টাকাই ঢাকার জেলার। গত বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকে জমা মোট আমানতের পরিমাণ ছিল ১৮ লাখ ২৫ হাজার কোটি টাকার বেশি। যার বেশির ভাগই ঢাকা জেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও প্রতিষ্ঠানের। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রকাশিত দেশের ব্যাংকগুলোর বিভিন্ন তথ্য–উপাত্তনির্ভর প্রতিবেদন থেকে আমানতের এই চিত্র পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ব্যাংকের আমানতের বিভাগ, জেলা ও থানাওয়ারি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ব্যাংকের আমানতের বড় অংশই ঢাকা জেলাকেন্দ্রিক। ঢাকা জেলার ৫৭ থানা থেকে এসব আমানত বিভিন্ন ব্যাংকে জমা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমানত মতিঝিল এলাকার। ঢাকা জেলার মোট আমানতের মধ্যে মতিঝিল এলাকার গ্রাহকদের আমানতের পরিমাণই প্রায় ২ লাখ কোটি টাকা। মতিঝিলের পর ব্যাংকে জমা সবচেয়ে বেশি আমানত গুলশানের গ্রাহকদের। গুলশান থানার আওতাভুক্ত এলাকার ব্যাংক গ্রাহকদের জমা আমানতের পরিমাণ ১ লাখ ৭৭ হাজার কোট...

প্রশ্নফাঁস: সেই গাড়িচালক আবেদ আলীর ব্যাংক হিসাবে সোয়া ৪১ কোটি টাকার লেনদেন

Image
  প্রশ্নফাঁস: সেই গাড়িচালক আবেদ আলীর ব্যাংক হিসাবে সোয়া ৪১ কোটি টাকার লেনদেন পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তার আলোচিত সেই গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ১২টি ব্যাংক হিসাবে সোয়া ৪১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় পৌনে চার কোটির জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর নামে মামলা করেছে সংস্থাটি। মামলা হয়েছে তাঁর স্ত্রী ও ছেলের নামেও। ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ রোববার সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনটি মামলাই আজ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। প্রশ্নফাঁস: সেই গাড়িচালক আবেদ আলীর ব্যাংক হিসাবে সোয়া ৪১ কোটি টাকার লেনদেন নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৮: ৩৭ ফলো করুন পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীছবি: সংগৃহীত পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তার আলোচিত সেই গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ১২টি ব্যাংক হিসাবে সোয়া ৪১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় পৌনে চার কোটির জ্ঞাত আয়বহির্ভূত ...