Posts

Showing posts from December, 2025

১৬ ডিসেম্বর ১৯৭১ :

Image
 আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ২২: ৪৩ https://pl25197670.effectivegatecpm.com/77/b0/4d/77b04d8cd36c00bae53f606279f95098.js ১৬ ডিসেম্বর ১৯৭১ : আত্মসমর্পণের দলিলে সই করেন পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লে. জেনারেল এ এ কে নিয়াজি (ডানে বসা)। পাশে বসা মিত্রবাহিনীর লে. জেনারেল জগজিৎ সিং অরোরাছবি: সংগৃহীত পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত মার্কিন সাংবাদিক পিটার আর কান ১৯৭১ সালের ডিসেম্বরে ঢাকায় ছিলেন। ওই সময় প্রতিদিন যুক্তরাষ্ট্রে লেখা পাঠানোর সুযোগ না পেয়ে দিনপঞ্জি রাখতে শুরু করেন তিনি। কয়েক দিনের দিনপঞ্জি একসঙ্গে পাঠালে তা প্রকাশ করত ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। ১৯৭১ সালের ডিসেম্বরে ওয়াল স্ট্রিট জার্নাল তাঁর দিনপঞ্জি প্রকাশ করে। প্রথম আলোর পাঠকদের জন্য আজ তাঁর ১৩ ডিসেম্বরের দিনপঞ্জি তুলে ধরা হলো। সকালে একটি পত্রিকায় বড় বড় শিরোনামে ঘোষণা করল, ‘শত্রুর অগ্রসর হওয়া থেমে গেছে’, কিন্তু পত্রিকার সবচেয়ে বড় নিবন্ধটি হলো, ‘দুর্ভিক্ষের ছোবলে আক্রান্ত আপার ভোল্টা’। সকালের খাবার খাওয়ার কক্ষ থেকে দেখা যায় যে হোটেলের কর্মীরা বিমানবিধ্বংসী অস্ত্রের পরিত্যক্ত অবশেষ তুলছে সুইমিংপুল থেকে। তার জন্য একট...