৭ দেশ থেকে কেনা হচ্ছে ১৪ লাখ টন তেল

 

৭ দেশ থেকে কেনা হচ্ছে ১৪ লাখ টন তেল


তেল আমদানি করবে বাংলাদেশ। ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে এই তেল আমদানি করা হবে। দেশগুলো থেকে জ্বালানি তেল আমদানিতে ব্যয় হবে প্রায় ৯৬ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১ হাজার ৪৭৯ কোটি টাকা।


অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এ বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্রগুলো জানায়, সরকার থেকে সরকার পর্যায়ে অর্থাৎ জিটুজি ভিত্তিতে এ পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) এ তেল আমদানির জন্য গত ২৪ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল



সাত দেশের আট প্রতিষ্ঠানের মধ্যে চীনের প্রতিষ্ঠান দুটি। বাকি ছয় দেশের ছয় প্রতিষ্ঠান থেকে আমদানি করা হবে এ জ্বালানি তেল। চীনের প্রতিষ্ঠান দুটি হচ্ছে পেট্রোচীনা এবং ইউএনআইপিইসি। অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভারতের আইওসিএল, ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল, থাইল্যান্ডের পিটিটিটি, ওমানের ওকিউটি এবং সংযুক্ত আরব আমিরাতের ইউএনওসি।


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, আমদানির করতে যাওয়া জ্বালানি তেলের মধ্যে গ্যাস অয়েল ৮ লাখ ৮০ হাজার টন, জেট এ-ওয়ান ১ লাখ ৯০ হাজার টন, মোগ্যাস ৭৫ হাজার টন, ফার্নেস অয়েল ২ লাখ ৫০ হাজার টন এবং মেরিন ফুয়েল ৩০ হাজার টন।  


নতুন রেলপথ হবে, সংস্কারও হবে

ক্রয় কমিটিতে ক্ষতিগ্রস্ত মিটারগেজ ট্র্যাক সংস্কার এবং ডুয়েলগেজ রেলপথ নির্মাণের দুটি আলাদা প্রস্তাবও অনুমোদিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট-ছাতক বাজার সেকশনের মিটারগেজ ট্র্যাকটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২২ সালের বন্যায় সিলেট থেকে ছাতক বাজার পর্যন্ত ৩৪ কিলোমিটার রেলপথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে এই পথে রেল চলাচল এখন বন্ধ। রেলপথটি পুনর্বাসন করে ট্রেন চলাচলের উপযোগী করার জন্য প্রকল্পটি গ্রহণ করা হয় ২০২৩

Comments

Popular posts from this blog

১৬ ডিসেম্বর ১৯৭১ :

আশেপাশের কনসার্টের টিকিট

জেলা গোপালগ