দীর্ঘদিন সিঙ্গেল থাকা নুসরাত ফারিয়া কেমন পাত্র খুঁজছেন?

   দীর্ঘদিন সিঙ্গেল থাকা নুসরাত ফারিয়া কেমন পাত্র খুঁজছেন?


১০ বছরের প্রেমিকের সাথে ২০২০ সালে বাগদান সারেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এর বছরখানেক পর জানান তারা বিয়ে করছেন না। নুসরাত ফারিয়া জানান, এরপর থেকে তিনি সিঙ্গেল জীবনযাপন করছেন, নতুন কোনো সম্পর্কে জড়াননি তিনি। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘দীর্ঘ ১০ বছর প্রেম করেছি। তবে শেষদিকে ভালোবাসা ছিল না সম্পর্কে। দুজনের কেউই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। আমি ভালো আছি। তিনি নতুন জীবন শুরু করেছেন। এখন সুন্দর পরিবার আছে।’


বর্তমানে নিজেকে সিঙ্গেল দাবি করে ফারিয়া বলেন, ‘গত দুই বছর ধরে আমি সিঙ্গেল। সময়টা দারুণ কাটছে। একা অনেক ভালো আছি। ভালোবেসে বিয়ে করব। এখন কাজ ও জীবন নিয়ে ভাবছি।’

বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন, সেটাও জানিয়েছেন এই তারকা। অভিনেত্রীর কথায়, ‘সামনে নতুন যে আসবে তাকে অবশ্যই আমার থেকে শিক্ষিত হতে হবে। স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে হবে। ব্যক্তিত্ব থাকাটা খুবই জরুরি। তাকে নারীদের সম্মান করতে জানতে হবে। কিছু বলার আগেই আমার চোখের ইশারায় সব কিছু বুঝে নেবে। এমন একজন মানুষ চাই।’



ফারিয়া বললেন, ‘এবার প্রেমে জড়ালে বেশি সময় নেব না। অল্প কিছুদিন প্রেম করেই বিয়ে। সেটা মিডিয়া কিংবা বাইরে যেখানেই হোক সবার আগে তাকে ভালো মানুষ হতে হবে।’

Comments

Popular posts from this blog

১৬ ডিসেম্বর ১৯৭১ :

আশেপাশের কনসার্টের টিকিট

জেলা গোপালগ