ল্যান্ড জিহাদ’: ভারতে যেভাবে মুসলমানদের অধিকার ছেঁটে ফেলা হচ্ছে

 

ল্যান্ড জিহাদ’: ভারতে যেভাবে মুসলমানদের অধিকার ছেঁটে ফেলা হচ্ছে


হিন্দু জাতীয়তাবাদীরা সব সময় স্বপ্ন দেখেন, তাঁরা ভারতকে ‘হিন্দুত্ববাদী রাষ্ট্রে’ রূপান্তর করবেন। এ স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে তাঁদের সবচেয়ে বড় শত্রু ভারতের সংখ্যালঘু মুসলমানরা। হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের সবচেয়ে প্রভাবশালী চিন্তক বিনায়ক দামোদর সাভারকর তাঁর ‘হিন্দুত্ববাদ: কে একজন হিন্দু’ বইয়ে লিখেছেন, ‘ভারত হিন্দুদের পবিত্র ভূমি; এটা মুসলমান অথবা খ্রিষ্ট্রানদের পবিত্র ভূমি নয়।’


একইভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতা এম এস গোলওয়ালকর তাঁর ‘বাঞ্চ অব থটস’ বইয়ে লিখেছেন, ভারতের ভেতরের তিন শত্রু হলো মুসলমান, খ্রিষ্ট্রান ও কমিউনিস্ট।  


এখন যেহেতু এই মতাদর্শের লোকেরা ক্ষমতায় এসেছেন, তাঁরা তাঁদের সেই স্বপ্নকে যেকোনো উপায়ে পূরণ করতে বদ্ধপরিকর। মুসলমানদের তাঁদের পথ থেকে সরাতে না পেরে তাঁরা সম্ভাব্য সব উপায়ে তাঁদেরকে প্রান্তিক করার চেষ্টা করে যাচ্ছেন। সেটা অর্জনের জন্য তাঁরা অব্যাহতভাবে কয়েকটি ভুল বয়ানের ওপর ভিত্তি করে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে অন্যতম প্রধান হলো ‘ল্যান্ড জিহাদ’ বা ‘ভূমি জিহাদ’।

২০১৪-পরবর্তী সময়ে ভারতের হিন্দু জাতীয়তাবাদীরা নতুন একটি প্রোপাগান্ডা শুরু করেন। তাঁদের দাবি, মুসলমানরা ভূমি জিহাদের সঙ্গে জড়িত। তাঁদের অভিযোগ ওয়াক্‌ফ বোর্ডের আড়ালে মুসলমানরা হিন্দুদের জমি দখল করতে পারেন।

ওয়াক্‌ফ বোর্ডের বিধানকে ভুলভাবে উপস্থাপন করে তাঁরা সাধারণ হিন্দু জনগোষ্ঠীকে বিভ্রান্ত করেছেন। সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর মধ্যে ভয় ছড়িয়ে দিয়ে এই বয়ানগুলো শুধু মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিচ্ছে না, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করতেও উৎসাহিত করছেন। এ ছাড়া ওয়াক্‌ফ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে ভারতজুড়ে ১২০টির বেশি মামলা করা হয়েছে।


ভারতীয় মিডিয়াও এই এজেন্ডাকে সমর্থন করছে এবং সেটা উসকে দিতে ভূমিকা রাখছে।

২০২৩ সালের ২৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সাকাল হিন্দু সমাজ তাদের মিছিলে ভূমি জিহাদ ও ভালোবাসা জিহাদ স্লোগান দেয়। মিডিয়াগুলো সরাসরি সেই মিছিলের ভিডিও চিত্র প্রচার করে। সেই মিছিল থেকে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে সহিংসতার ডাক দেওয়া হয়। মিডিয়াগুলো এটাকে প্রশ্ন না করে বরং

Comments

Popular posts from this blog

১৬ ডিসেম্বর ১৯৭১ :

আশেপাশের কনসার্টের টিকিট

জেলা গোপালগ