জাতীয় নাগরিক কমিটি: দেড় মাসে ১০০ থানা ও উপজেলায় কমিটি ঢাকায় এখন পর্যন্ত ২৫টি থানা ও উপজেলা কমিটি গঠন। ঢাকার বাইরে কমিটি হয়েছে ৭৫টি থানা ও উপজেলায়।

   জাতীয় নাগরিক কমিটি: দেড় মাসে ১০০ থানা ও উপজেলায় কমিটি


ঢাকায় এখন পর্যন্ত ২৫টি থানা ও উপজেলা কমিটি গঠন।


ঢাকার বাইরে কমিটি হয়েছে ৭৫টি থানা ও উপজেলায়।


 

সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে গত দেড় মাসে দেশের ১০০ থানা ও উপজেলায় ‘প্রতিনিধি কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে দেশের থানা ও উপজেলা পর্যায়ে এখন কমিটি করছে তারা। এ পর্যন্ত সব কমিটি মিলিয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধির সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৫০৮।

গত ৮ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় ৬১ সদস্যের প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তৃতি শুরু হয়। দেশের সব থানায় প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে আগামী দুই মাসের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায় তারা।কমিটিগুলো পর্যালোচনা করে দেখা যায়, ইতিমধ্যে ঢাকার ২৫টি থানা ও উপজেলা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। কমিটিগুলোর আকার সর্বনিম্ন ৩৩ থেকে থেকে সর্বোচ্চ ২৮৩ জনের। সর্বনিম্ন ৩৩ সদস্যের কমিটি হয়েছে উত্তরা পূর্ব থানায় আর সবচেয়ে বড় ২৮৩ সদস্যের কমিটি হয়েছে কেরানীগঞ্জ উপজেলায়। ঢাকার ২৫টি থানা কমিটির মোট প্রতিনিধি ২ হাজার ৬২৩ জন। এর বাইরে ঢাকা মেডিকেল কলেজের কমিটিতে আছেন ১০৩ জন। সব মিলিয়ে ঢাকার বিভিন্ন কমিটিতে প্রতিনিধি রয়েছেন ২ হাজার ৭২৬ জন।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, ‘চলতি ডিসেম্বরের মধ্যে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির কার্যক্রম সমাপ্ত করা সম্ভব হবে বলে আশা করছি। শিগগিরই সাংগঠনিক সফর শুরু করব আমরা।’


গত নভেম্বরে ঢাকার হাতিরঝিল, পল্লবী, ভাটারা, কাফরুল, ধানমন্ডি, রামপুরা, চকবাজার, কামরাঙ্গীরচর, লালবাগ, কদমতলী, কলাবাগান, মোহাম্মদপুর, নিউমার্কেট, খিলগাঁও, মিরপুর ও সাভার থানায় প্রতিনিধি কমিটি করা হয়। এরপর ডিসেম্বরে বাড্ডা, তুরাগ, দোহার, কেরানীগঞ্জ, গুলশান, উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, সবুজবাগ ও শ্যামপুর থানায় প্রতিনিধি কমিটি করে জাতীয় নাগরিক কমিটি। এর মধ্যে শুধু দোহার ও কেরানীগঞ্জে উপজেলা কমিটি, বাকিগুলো থানা কমিটি।

Comments

Popular posts from this blog

১৬ ডিসেম্বর ১৯৭১ :

আশেপাশের কনসার্টের টিকিট

জেলা গোপালগ