ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ

 ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ

ফলো করুন

 মাথার পেছনে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে আসেন আটক বাংলাদেশি নাবিকেরা। পেছনে দাঁড়িয়ে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি পোস্ট করেছে ভারতীয় কোস্ট গার্ড

মাথার পেছনে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে আসেন আটক বাংলাদেশি নাবিকেরা। পেছনে দাঁড়িয়ে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি পোস্ট করেছে ভারতীয় কোস্ট গার্ডছবি: ভারতীয় কোস্ট গার্ডের ফেসবুক পেজ থেকে নেওয়া।

আটক বাংলাদেশি ৭৮ নাবিকসহ ২টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার রাতে সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এ–সংক্রান্ত মোট তিনটি ছবি প্রকাশ করা হয়।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘ইন্ডিয়ান কোস্টগার্ড’পেজের এক পোস্টে উল্লেখ করা হয়, ‘ভারতীয় সমুদ্রসীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার ২টিসহ ৭৮ নাবিককে আটক করা হয়েছে। নাবিকসহ ট্রলার দুটি প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়েছে।’







ভারতীয় কোস্টগার্ড ফেসবুক পোস্টে যেসব ছবি পোস্ট করেছে, তার একটিতে দেখা যায়, আটক ট্রলারের নাবিকেরা নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের। আরেকটি ছবিতে দেখা যায়, সাগরে চলছে বাংলাদেশের দুটি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল জেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য।

Comments

Popular posts from this blog

১৬ ডিসেম্বর ১৯৭১ :

আশেপাশের কনসার্টের টিকিট

জেলা গোপালগ