বাংলাদেশে পরিবেশ সংরক্ষণে তিনটি শূন্যের তাৎপর্য
fবাংলাদেশে পরিবেশ সংরক্ষণে তিনটি শূন্যের তাৎপর্য
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবর্তনশীল কিন্তু সহজ একটি ধারণা উপস্থাপন করেছেন। এর মধ্যে ‘তিনটি শূন্যতা’ কাঠামোর প্রেক্ষাপটে জরুরি নীতিমালা প্রণয়নের জন্য গুরুত্বারোপ করা হয়েছে। তিনটি শূন্য হলো: ক) দারিদ্র্য শূন্যতা; খ) বেকারত্ব শূন্যতা এবং গ) কার্বন নির্গমন শূন্যতা। আর কেবল তা ‘হলেই বিশ্ব টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে। এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি যদি বৈশ্বিকভাবে
গ্রহণ করা হয়, তাহলে একটি টেকসই উন্নয়নের জন্য পথ তৈরি হতে পারে। এই দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্যক্তি এবং প্রতিষ্ঠান তাদের নিজ নিজ অগ্রাধিকার অনুযায়ী ‘তিনটি শূন্যতা’ নির্ধারণ করতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশের পরিবেশগত উন্নয়নের জন্য আমি মনোযোগ দিয়েছি প্লাস্টিক শূন্যতা, শব্দদূষণ শূন্যতা এবং সিসা শূন্যতার দিকে। এই নীতিগুলো যদি পরিবেশ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে বাংলাদেশ ২০২৫ সালের মধ্যে নিজেকে একটি সুস্বাস্থ্যসম্পন্ন, পরিবেশবান্ধব এবং টেকসই জাতি গঠনের জন্য অগ্রসর হতে পারে।

Comments
Post a Comment