পূর্বাচলে তল্লাশিচৌকিতে মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, বুয়েট শিক্ষার্থী নিহত

 পূর্বাচলে তল্লাশিচৌকিতে মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, বুয়েট শিক্ষার্থী নিহত



ফলো করুন

সহপাঠীর নিহত হওয়ার খবর শুনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আসেন বুয়েট শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে রূপগঞ্জ থানা প্রাঙ্গণে

সহপাঠীর নিহত হওয়ার খবর শুনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আসেন বুয়েট শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে রূপগঞ্জ থানা প্রাঙ্গণেছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট ((কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় এ ঘটনা ঘটে।



নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ডোপ টেস্টের পর আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। নিহত মুহতাসিমের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও প্রাইভেট কারটি পুলিশ জব্দ করেছে।

মামলার এজাহার জানা যায়, গতকাল রাত ৮টায় মুহতাসিম তাঁর মোটরসাইকেলে করে দুই বন্ধুকে নিয়ে ৩০০ ফিট নীলা মার্কেট এলাকায় খাওয়াদাওয়া করার জন্য আসেন। তাঁরা খাওয়াদাওয়া শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। রাত আনুমানিক তিনটার দিকে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটি থামিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার তল্লাশিচৌকিতে দাঁড়ানো মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যান। আহত হন তাঁর দুই সহপাঠী।

পরে তল্লাশিচৌকিতে থাকা পুলিশ সদস্যরা গাড়িচালকসহ তিনজনকে আটক করে রূপগঞ্জ থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, ওই প্রাইভেট কার থেকে একটি মদের খালি বোতল ও এক ক্যান বিয়ার পাওয়া গেছে।


এদিকে ওই ঘটনার খবর পেয়ে আজ ভোরে রূপগঞ্জ থানায় আসেন শতাধিক বুয়েট শিক্ষার্থী। থানার বাইরে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শিক্ষার্থীরা অবিলম্বে মামলা গ্রহণ ও আটক ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।

Comments

Popular posts from this blog

১৬ ডিসেম্বর ১৯৭১ :

আশেপাশের কনসার্টের টিকিট

জেলা গোপালগ