মুক্তিযুদ্ধ জাদুঘর: শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিময় নিদর্শন

মুক্তিযুদ্ধ জাদুঘর: শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিময় নিদর্শন



বাংলাদেশ

মুক্তিযুদ্ধ জাদুঘর: শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিময় নিদর্শন

আশীষ উর রহমান

ঢাকা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭: ৩৮

ফলো করুন

মুক্তিযুদ্ধ জাদুঘরের শহীদ বুদ্ধিজীবী কর্নার। বাঁ থেকে শহীদ ডা. আলীম চৌধুরীর ব্যবহৃত পাঞ্জাবি। পাশে দেয়ালজুড়ে বিশালাকার আলোকচিত্রে রায়েরবাজার ইটখোলার বধ্যভূমিতে পড়ে থাকা বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত মৃতদেহ। অধ্যাপক গিয়াসউদ্দীন আহমেদের পাঞ্জাবি, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছবি। তরুণ প্রজন্মের দর্শক দুই বোন দেখছেন নিদর্শনগুলো। গত বুধবার  

মুক্তিযুদ্ধ জাদুঘরের শহীদ বুদ্ধিজীবী কর্নার। বাঁ থেকে শহীদ ডা. আলীম চৌধুরীর ব্যবহৃত পাঞ্জাবি। পাশে দেয়ালজুড়ে বিশালাকার আলোকচিত্রে রায়েরবাজার ইটখোলার বধ্যভূমিতে পড়ে থাকা বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত মৃতদেহ। অধ্যাপক গিয়াসউদ্দীন আহমেদের পাঞ্জাবি, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছবি। তরুণ প্রজন্মের দর্শক দুই বোন দেখছেন নিদর্শনগুলো। গত বুধবারআশরাফুল আলম

রাজধানীতে জেঁকে বসেছে শীত। কুয়াশায় ঘোর হয়ে আছে আকাশ। এমনই শীতের দিনে, ৫৩ বছর আগে, ১৯৭১ সালের এই দিনে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল খ্যাতনামা নাট্যকার ও অধ্যাপক মুনীর চৌধুরীকে। তাঁর মতো দেশের সেরা আরও বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে নিয়ে হানাদার পাকিস্তানি সেনারা নির্মমভাবে হত্যা করে। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি জাগিয়ে রাখতে তাঁদের বেশ কিছু নিদর্শন সাজিয়ে রাখা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে।

স্বাধীনতার পরে রাজধানীর রায়েরবাজার ইটখোলাসহ দেশের বিভিন্ন স্থানে গণকবরে শহীদ বুদ্ধিজীবীদের মৃতদেহ পাওয়া যায়। এতেই প্রকাশিত হয় পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যার ষড়যন্ত্র। স্বাধীনতার পর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৪ ডিসেম্বর দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Comments

Popular posts from this blog

১৬ ডিসেম্বর ১৯৭১ :

আশেপাশের কনসার্টের টিকিট

জেলা গোপালগ