রাজনৈতিক দল গঠনে ‘সহায়তা’ চাওয়া নিয়ে বিতর্ক

নতুন রাজনৈতিক দল গঠনে সারা দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার অপসারিত কাউন্সিলরদের ‘সর্বোচ্চ সহযোগিতা’ চেয়েছে জাতীয় নাগরিক কমিটি। একটি অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেওয়া এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা–সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা এ বিষয়টিকে ‘আওয়ামী লীগের পুনর্বাসন’ হিসেবে উল্লেখ করে সমালোচনায় মুখর হয়েছেন।

অবশ্য জাতীয় নাগরিক কমিটি বলছে, আওয়ামী লীগের সহযোগী না হওয়া সত্ত্বেও সিটি করপোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের মধ্যে যাঁদের সরানো হয়েছে, তাঁদের অনেকেই জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন। আর নাগরিক কমিটি যা বলেছে, সেটা কারও পুনর্বাসন নয়। এটা একটা সাধারণ আহ্বান ছিল। কিন্তু বিষয়টি নিয়ে মিস কমিউনিকেশন (ভুল–বোঝাবুঝি) হচ্ছে।

রাজনীতি

জাতীয় নাগরিক কমিটি

রাজনৈতিক দল গঠনে ‘সহায়তা’ চাওয়া নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ০১: ১৪ 

ফলো করুন

জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটিফাইল ছবি

‘ছাত্র-গণহত্যা ও বৈষম্যবিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে ও বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে’ গত বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে একটি সমাবেশ হয়। এই সমাবেশের আয়োজক বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। সমাবেশে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন। মূলত এই সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এই সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও বক্তব্য দেন।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসছে, সেই দলে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমরা আশা করি, সেই রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ-তিতিক্ষা আমরা মূল্যায়ন করব। জনতা এবং মানুষের মধ্যে যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, সেখানে আমরা আপনাদের পাশে পাব আশা করি। এই কমিটমেন্টের (অঙ্গীকার) মধ্যে যেতে পারলে বাংলাদেশে একটি শক্তিশালী দল আমরা উপহার দিতে পারব।’

অন্যদিকে সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে যাঁরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তাঁরা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক। ফ্যাসিস্টদের সময়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সহায়তা যারা করেছে, আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি, তাহলে মনে রাখবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সঙ্গে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন।’

জাতীয় নাগরিক কমিটির নেতাদের ওই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। বিএনপি নেতা ইশরাক হোসেন ফেসবুকে লিখেছেন, ‘খুনি হাসিনার ফিল্ড কমান্ডার ও জুলাই-আগস্টের গণহত্যায় সরাসরি অংশগ্রহণকারী ওয়ার্ড কাউন্সিলরদের পুনর্বহালের দাবি জানানো শহীদদের রক্তের সঙ্গে সরাসরি বেইমানি করা। ...আশ্চর্য হয়ে দেখলাম, যারা খুনিদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের কেউ কেউ এখন কাউন্সিলর পুনর্বাসন চাচ্ছে! এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার আগে আমাকে লাশ বানিয়ে তার ওপর দিয়ে যেতে হবে।’

Comments

Popular posts from this blog

১৬ ডিসেম্বর ১৯৭১ :

আশেপাশের কনসার্টের টিকিট

জেলা গোপালগ