বাংলাদেশের ক্রিকেটে বছরটা আসলে কার

 

বাংলাদেশের ক্রিকেটে বছরটা আসলে কার


অম্ল–মধুর এক বছরই কেটেছে বাংলাদেশের। ছবিটি পাকিস্তানে টেস্ট সিরিজ জয়ের পর

ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে শুরু বছরটা বাংলাদেশ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে।


বছর শেষে খেরোখাতার হিসাব দেখাচ্ছে ৪৩ ম্যাচ খেলে ১৮ জয় বাংলাদেশের, হার ২৫টিতে। বাংলাদেশের খেলোয়াড়দের ব্যক্তিগত হিসেবেও অনেক রান আর উইকেট জমা পড়েছে। ব্যাট-বলে দারুণ এক বছর কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্টে দুই বিভাগেই সবার ওপরে তাঁর নাম। টি-টোয়েন্টিতে রেকর্ড গড়েছেন রিশাদ।

ক্যারিয়ারের এক-চতুর্থাংশ উইকেটই তাসকিন আহমেদ পেয়েছেন এ বছর। হৃদয়-জাকেরের ব্যাট সারা বছরই আলো ছড়িয়েছে। ২০২৪-এ বাংলাদেশের সেরা কে ছিলেন, এই প্রশ্নের উত্তর খোঁজাটা একটু কঠিনই। তবে পরিসংখ্যানে ভর করে সেই উত্তর তো বের করাই যায়।


বছরের শুরুতে টেস্টে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও ছিলেন না মেহেদী হাসান মিরাজ। বছরের শেষ প্রান্তে এসে সেই মিরাজ এখন টেস্টে র‌্যাঙ্কিংয়ে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। কীভাবে, সেটির সবচেয়ে বড় প্রমাণ পাকিস্তানকে পাকিস্তানে ধবলধোলাই করা সিরিজটাই। দুই ম্যাচে দুবার ব্যাট করে দুবারই ৭০ ছাড়ানো ইনিংস খেলা মিরাজ বল হাতেও ১০ উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। অক্টোবরে মিরপুরে ৩ রানের জন্যই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হারানো মিরাজ টেস্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে শীর্ষ আছেন। ব্যাট হাতে ৬১৪ রান করা মিরাজ বোলিংয়ে নিয়েছেন ৩১ উইকেট।



বোলিংয়ে হাসান মাহমুদের সঙ্গে জমজমাট লড়াই হয়েছে মিরাজের। ৩০ উইকেটে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের পেসারদের রেকর্ড গড়েও হাসান দ্বিতীয় হয়েই বছর শেষ করলেন। ব্যাটিংয়ে মিরাজের পরেই আছেন মুমিনুল হক। বছরে বাংলাদেশের ব্যাটসম্যানদের তিন সেঞ্চুরির একটি এসেছে তাঁর ব্যাট থেকেই।

Comments

Popular posts from this blog

১৬ ডিসেম্বর ১৯৭১ :

আশেপাশের কনসার্টের টিকিট

জেলা গোপালগ