জয়সোয়ালকে আউট দেওয়া শরফুদ্দৌলার সিদ্ধান্তের পক্ষে কারা, বিপক্ষে কারা

 

জয়সোয়ালকে আউট দেওয়া শরফুদ্দৌলার সিদ্ধান্তের পক্ষে কারা, বিপক্ষে কারা


প্যাট কামিন্সের কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার। তবে অস্ট্রেলিয়ার রেফারেল নেওয়ার পর টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ রিপ্লে দেখে কট বিহাইন্ড ঘোষণা করেন জয়সোয়ালকে। যদিও স্নিকো মিটারে কোনো ব্যাট কিংবা গ্লাভসের সঙ্গে বলের সংযোগের কোনো স্পাইক দেখায়নি। বলের গতিপথের পরিবর্তন দেখেই আউট ঘোষণা করেন বাংলাদেশের এই আম্পায়ার। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শেষ দিনে ভারতের ওপেনার যশস্বী জয়সোয়ালের এই আউট নিয়ে বিতর্ক চলছেই। নিয়ে অস্ট্রেলিয়া-ভারতের দুই অধিনায়কসহ কথা বলেছেন সাবেক অনেক তারকাই। জয়সোয়ালের সেই আউট নিয়ে কে কী বললেন…



আমি জানি না এ নিয়ে কী বলব। কারণ, প্রযুক্তিতে কিছু দেখা যায়নি। কিন্তু খালি চোখে দেখে মনে হয়েছে, সে (জয়সোয়াল) কিছু একটাতে (ব্যাট) লাগিয়েছে। আম্পায়াররা প্রযুক্তি কীভাবে ব্যবহার করতে চান, তা আমি জানি না। তবে ন্যায়পরায়ণতার খাতিরেই বলছি, আমার মনে হয়, সে বলটা ছুঁয়েছে...। আমরা জানি, প্রযুক্তি শতভাগ সঠিক নয়। বেশির ভাগ সময় আমরাই এর ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছি...এখানে আমরা দুর্ভাগা।’


প্যাট কামিন্স, অস্ট্রেলিয়া অধিনায়ক


যশস্বীও নিশ্চিত জানত, বল লেগেছে। স্নিকো দেখার পর মনোভাব বদলেছে ও। পরিষ্কার দেখা গিয়েছে, ব্যাটে লেগে বলের গতিপথ বদলেছে। আমরা যখন রেফারেল নিলাম, ওর মাথা নিচু হয়ে গেল কারণ সে জানত ব্যাটে বল লেগেছে। ভাগ্য ভালো স্নিকো মিটার কিছু না দেখালেও অন্য কিছু প্রমাণ ছিল যে এটি আউটই।


সুনীল গাভাস্কার, ভারতের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার


Comments

Popular posts from this blog

১৬ ডিসেম্বর ১৯৭১ :

আশেপাশের কনসার্টের টিকিট

জেলা গোপালগ