ফুটবল লা লিগা: রিয়াল–বার্সাকে টপকে এবার কি শিরোপা আতলেতিকোর

 

ফুটবল

লা লিগা: রিয়াল–বার্সাকে টপকে এবার কি শিরোপা আতলেতিকোর


রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে টপকে এই মুহূর্তে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদছবি: এক্স

লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে থেকে নতুন বছর শুরু করবে আতলেতিকো মাদ্রিদ—কদিন আগেও কয়জন ভেবেছিলেন এটা! ভাবুন আর নাই ভাবুন, বাস্তবতা এটাই। স্প্যানিশ ফুটবলের সফলতম দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে টপকে সবার ওপরে এখন দিয়েগো সিমিওনের আতলেতিকো।

মৌসুমের মাঝপথে পয়েন্ট তালিকার চূড়ায় থাকলেও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি, এমন উদাহরণ ভূরি ভূরি আছে। কিন্তু ২০২৪–২৫ মৌসুমে ট্রফি জেতার দৌড়ে আপাতত আতলেতিকোকে এগিয়ে রাখতে হচ্ছে ধারাবাহিকভাবে ভালো করার কারণে।


এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১২ ম্যাচেই জিতেছে আতলেতিকো, লা লিগায় জিতেছে টানা ৭ ম্যাচ। দলটি সর্বশেষ হেরেছিল অক্টোবর মাসে। বড়দিন ও নববর্ষের বিরতিতে যাওয়ার আগে নিজেদের শেষ ম্যাচে পাশার দান ঘুরিয়ে দিয়েছে আতলেতিকো।


সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১২ ম্যাচেই জিতেছে আতলেতিকো মাদ্রিদছবি: এক্স

গত ২১ ডিসেম্বর বার্সেলোনার মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়া দলটি দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২–১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। সেই জয় মাদ্রিদের ক্লাবটিকে পয়েন্ট তালিকার শীর্ষে তুলে দিয়েছে, বার্সাকে নামিয়ে দিয়েছে তিনে। আতলেতিকোর নগর প্রতিদ্বন্দ্বী ও বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল আছে দুইয়ে।


আতলেতিকোর ৪১, রিয়ালের ৪০, বার্সার ৩৮ পয়েন্ট—শিরোপার দৌড়ে থাকা শীর্ষ তিন ক্লাবের মধ্যে মাত্র ৩ পয়েন্টের ব্যবধান মৌসুমের মাঝপথেই লা লিগাকে জমিয়ে তুলেছে। বার্সা অবশ্য রিয়াল ও আতলেতিকোর চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে।


শুধু লা লিগাতেই নয়; ইউরোপের শীর্ষ পাঁচ ঘরোয়া লিগের দলগুলোর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি পয়েন্ট আতলেতিকো মাদ্রিদের।

অথচ মৌসুমের শুরুর দিকে একচেটিয়া দাপট দেখিয়ে যাচ্ছিল বার্সা। এই মৌসুমে কাতালান ক্লাবটির দায়িত্ব নেওয়া হান্সি ফ্লিকের অধীন প্রথম এল ক্লাসিকোয় রিয়ালকে স্রেফ উড়িয়ে দেন লেভানডফস্কি–ইয়ামাল–রাফিনিয়ারা।


লা লিগার ২০২৪–২৫ মৌসুমের পয়েন্ট তালিকা (শীর্ষ ৫)

Comments

Popular posts from this blog

১৬ ডিসেম্বর ১৯৭১ :

আশেপাশের কনসার্টের টিকিট

জেলা গোপালগ