নির্বাচিত সরকার না আসলে দেশের সমস্যার সমাধান করা সম্ভব না: শামা ওবায়েদ
নির্বাচিত সরকার না আসলে দেশের সমস্যার সমাধান করা সম্ভব না: শামা ওবায়েদ
শামা ওবায়েদ বলেন, ‘যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আমাদের ভেতরে যেসব বেইমান আছে, তারা সুযোগ পাবে না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো সমর্থন দিয়েছি। তবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার না এলে জনগণের সকল সমস্যার সমাধান হবে না। এ জন্যই একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দরকার।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, আগামীর বাংলাদেশ গড়তে যা যা করণীয়, তার সবই ৩১ দফায় রয়েছে। এখানে একটি রেইনবো নেশনের কথা বলা হয়েছে, যেখানে দেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান তথা সব ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই বাংলাদেশি।

Comments
Post a Comment