প্রাণিসম্পদ অধিদপ্তর: করের কোটি কোটি টাকা ‘অপব্যয়ের’ আরেক উদাহরণ

ফলো করুন

গবাদিপশুর খাদ্য তৈরির সরকারি কারখানাটি ২০২৩ সালের ১৯ জানুয়ারি তৎকালীন মন্ত্রী শ ম রেজাউল করিম উদ্বোধন করেন। তার পর থেকে বন্ধ। ১৫ ডিসেম্বর, সাভারে

গবাদিপশুর খাদ্য তৈরির সরকারি কারখানাটি ২০২৩ সালের ১৯ জানুয়ারি তৎকালীন মন্ত্রী শ ম রেজাউল করিম উদ্বোধন করেন। তার পর থেকে বন্ধ। ১৫ ডিসেম্বর, সাভারেছবি: প্রথম আলো

গবাদিপশুর খাবার তৈরির সরকারি কারখানাটি উদ্বোধন করা হয়েছিল প্রায় দুই বছর আগে, ২০২৩ সালের ১৯ জানুয়ারি। সেদিন তৎকালীন প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছিলেন, প্রাণীর পুষ্টিকর খাবারের জন্য আর বিদেশনির্ভর হতে হবে না।

সাবেক মন্ত্রী এখন আত্মগোপনে। কারখানাটি চলেছিল ওই এক দিন, যেদিন তিনি উদ্বোধন করেছিলেন। তার পর থেকে বন্ধ। বাণিজ্যিকভাবে কারখানাটি কবে চালু হবে, কোনো দিন চালু হবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদিও ইতিমধ্যে ব্যয় হয়ে গেছে ৩৩ কোটি টাকা।

কারখানাটি ঢাকার সাভারে। নির্মাণ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। ব্যয় করা হয়েছে ‘কৃত্রিম প্রজনন কার্যক্রম ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন (এআইইটি) প্রকল্পের (তৃতীয় পর্যায়)’ অধীনে। এই কারখানার জন্য আধুনিক ভবন করা হয়েছে, জার্মান প্রযুক্তির যন্ত্রপাতি আনা হয়েছে, কিন্তু কারখানা চালানোর জন্য কোনো শ্রমিক, কারিগরি কর্মকর্তা ও ব্যবস্থাপনা কর্মী নিয়োগ দেওয়া হয়নি। প্রকল্পেও কর্মী নিয়োগের কোনো প্রস্তাব ছিল না। ফলে যা হওয়ার তাই হয়েছে, কারখানাটি পড়ে আছে।

শুধু এই কারখানা নয়, একই প্রকল্পের অধীনে তৈরি দুটি পূর্ণাঙ্গ ও পাঁচটি ছোট (মিনি) আকারের পরীক্ষাগার বা ল্যাবরেটরিও নির্মাণের পর ফেলে রাখা হয়েছে। কারণ, সেখানেও জনবল নিয়োগ করা হয়নি।

জনগণের অর্থের ‘অপব্যয়ের’ এখানেই শেষ নয়। গবাদিপশুর ভ্রূণ স্থানান্তরের নামে ২১ বছরে তিন দফা প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় অবকাঠামো হয়েছে, যন্ত্রপাতি কেনা হয়েছে, কিন্তু ভ্রূণ আর স্থানান্তর হয়নি। তৃতীয় পর্যায়ের শেষ দিকে ভ্রূণ স্থানান্তরের বিষয়টিই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। কথা ছিল, এই প্রকল্পের মাধ্যমে উন্নত জাতের গরুর ভ্রূণ স্থানান্তর ও দেশের খামার পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। এতে গরুর মাংস ও দুধের উৎপাদন বাড়বে। দাম সহনীয় থাকবে।

তিন দফার প্রকল্পে ব্যয় হয়েছে ৫৮৩ কোটি টাকা। ২০১৬ থেকে ২০২৪ সালের জুন সময়ে বাস্তবায়ন করা প্রকল্পের তৃতীয় পর্যায়ে ব্যয় করা হয়েছে ৪৩৩ কোটি টাকা। তৃতীয় পর্যায়ের প্রকল্পের কোনো সুফল এখনো পাওয়া যাচ্ছে না। পুরো টাকা জনগণকে কর হিসেবে দিতে হয়েছে। উল্টো গরুর মাংসের দাম বেড়েছে কয়েক গুণ, যা এখন ৭০০-৭৮০ টাকা। দুধের লিটার ছাড়িয়েছে ৯০ টাকা।

প্রাণিসম্পদ অধিদপ্তর কারখানা ও পরীক্ষাগারগুলো নিয়ে কী ভাবছে, তা জানতে ১৭ ডিসেম্বর অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হকের কাছে গেলে তিনি প্রকল্পটির সর্বশেষ পরিচালক জসিম উদ্দিনের সঙ্গে কথা বলতে বলেন। জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, গত জুনে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে পুরো প্রকল্প হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এগুলো চালু করবেন। প্রকল্প হস্তান্তরের পর পরিচালকের আর কোনো কাজ নেই।

Comments

Popular posts from this blog

১৬ ডিসেম্বর ১৯৭১ :

আশেপাশের কনসার্টের টিকিট

জেলা গোপালগ