ভারতে পদদলিত হয়ে মৃত্যুকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা

 ভারতে পদদলিত হয়ে মৃত্যুকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা








ভারতে পদদলিত হয়ে নিহতের ঘটনার ভিডিওকে বাংলাদেশে সংখ্যালঘু নারীদের ধর্ষণের পর হত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাছবি: স্ক্রিনশট রিউমর স্ক্যানারের সৌজন্যে।

বাংলাদেশে একাধিক হিন্দু নারী ও শিশুকে মুসলমানেরা ধর্ষণের পর হত্যা করেছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহতের ঘটনার।


রিউমর স্ক্যানার আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, এক্সে (সাবেক টুইটার) ভিডিও পাঁচ লক্ষাধিকবার দেখা হয়েছে।


সাম্প্রতিককালে ভারতের অনেক সংবাদমাধ্যম ও সে দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে বাংলাদেশের ঘটনাবলি নিয়ে নানা ভুয়া তথ্য, অপ তথ্য ও গুজব ছড়াচ্ছেন। এর মধ্যে ভারতের ঘটনার ভিডিওকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা দেখা গেল।

Comments

Popular posts from this blog

১৬ ডিসেম্বর ১৯৭১ :

আশেপাশের কনসার্টের টিকিট

জেলা গোপালগ